কিছু কর্মধারয় সমাসে সমস্যমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লােপ পায়। এগুলাে মধ্যপদলােপী কর্মধারয় নামে পরিচিত। যেমন – ঘি মাখানাে ভাত = ঘিভাত হাতে পরা হয় যে ঘড়ি = হাতঘড়ি ঘরে আশ্রিত জামাই = ঘরজামাই বিজয় নির্দেশক পতাকা = বিজয়-পতাকা
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২০ সংস্করণ)।