মূল বিষয়বস্তুতে যান

সংবিধানে দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু কোনটি?

সঠিক উত্তর

সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন।

সঠিক উত্তর: সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- ১৯৯১ সালের ৬ আগস্ট পঞ্চম জাতীয় সংসদে সংবিধানের দ্বাদশ সংশোধনী পাশ হয়। এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সরকার ব্যবস্থায় পরিবর্তন আনা হয়। এতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়।
- এই লক্ষ্যে ১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত গণভোটে জনগণ সংশোধনীর পক্ষে সম্মতি দিলে ১৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতি সংশোধনী বিলে স্বাক্ষর করেন।
- এর আগে ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়।
 
অন্যদিকে,
১৯৯৬ সালের ২৭ মার্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী গৃহীত হয়।
- এই সংশোধনীর মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান সংবিধানে সন্নিবেশ করা হয়।
 
সর্বশেষ ২০১৮ সালের ৮ জুলাই জাতীয় সংসদে সংবিধানের ১৭তম সংশোধনী গৃহিত হয়।
এর বিষয়বস্তু ছিলো জাতীয় সংসদে নারীদের জন্যে ৫০টি আসন আরও ২৫ বছরের জন্যে সংরক্ষণ করা।
 
বিচারপতিদের অবসরের বয়সসীমা বৃদ্ধি : সপ্তম ও চতুর্দশ সংশোধনী।
১৯৮৬ সালে সপ্তম সংশোধনীর মাধ্যমে তা ৬৫ বছরে এবং ২০০৪ সালে চতুর্দশ সংশোধনী দ্বারা অবসর গ্রহণের বয়সসীমা ৬৭ বছরে উন্নীত করা হয়।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের সংবিধান : আরিফ খান)

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন।
  2. বিচারপতিদের অবসরের বয়সসীমা বৃদ্ধি।
  3. সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন। সঠিক
  4. সংসদে নারীদের জন্য ৫০টি আসন সংরক্ষণ।

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল