• সংবিধান: - ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের পঞ্চম তফসিলে সংযোজন করা হয়। - বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল আছে।
- প্রথম তফসিলঃ অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। - দ্বিতীয় তফসিলঃ রাষ্ট্রপতি নির্বাচন বর্তমানে বিলুপ্ত। - তৃতীয় তফসিলঃ শপথ ও ঘোষণা। - চতুর্থ তফসিলঃ ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। - পঞ্চম তফসিলঃ ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ। - ষষ্ঠ তফসিলঃ স্বাধীনতার ঘোষণা (বঙ্গবন্ধু প্রদত্ত)। - সপ্তম তফসিলঃ স্বাধীনতার ঘোষণাপত্র (মুজিবনগর সরকার জারিকৃত)।