- বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করায় এখানে ক্রান্তীয় জলবায়ু বিদ্যমান। কিন্তু মৌসুমি বায়ুর প্রভাব অত্যধিক হওয়াই বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ু নামে পরিচিত। - বাংলাদেশ জলবায়ু উষ্ম, আর্দ্র এবং সমভাবাপন্ন। - বাংলাদেশের গড় বৃষ্টি পাত ২০৩ সে.মি বা ২০৩০ মি.মি। - উল্লেখ্য, বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত শ্রীমঙ্গল, সিলেটে হয়ে থাকে। - আর সর্বনিম্ন হলো লালপুর, নাটোরে। - ষড় ঋতুর দেশ হলেও মূলত মৌসুমি বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ও বার্ষিক তাপমাত্রার উপর ভিত্তি করে বাংলাদেশে বছরে তিনটা ঋতু চিহ্নিত হয়। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল