- বাংলাদেশের জলবায়ু অনেকটা সমভাবাপন্ন এখানে সারা বৎসরই প্রায় সমপরিমাণ উত্তাপ বিদ্যমান।
- মৌসুমি জলবায়ুর প্রভাবে দেশে সমভাবাপন্ন জলবায়ু অর্থাৎ পরিমিত তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতা বিরাজ করে যা কৃষিকাজের জন্য অত্যন্ত সহায়ক। ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়।
- বাংলাদেশ উষ্ণমন্ডলে অবস্থিত হলেও মৌসুমি জলবায়ুর প্রভাবে এখানে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে, যা কৃষিকাজের জন্য অত্যন্ত সহায়ক।
উৎস: কৃষি শিক্ষা প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।