মূল বিষয়বস্তুতে যান

'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসের চরিত্র কোনটি?

সঠিক উত্তর

শশী ও কুসুম

সঠিক উত্তর: শশী ও কুসুম

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬)।
- তাঁর পিতৃপ্ৰদত্ত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।
- 'পুতুল নাচের ইতিকথা' উপন্যাস সম্পর্কে মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন - " সাহিত্যিকেরও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন।"
- 'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসে সেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ আছে।
- 'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসে 'পুতুল' বলতে সেসকল মানুষকে বোঝানো হয়েছে যারা চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাড়াতে পারে না; পুতুলের মতো অন্যের অল্প ধাক্কাতেই চালিত হয়।
চরিত্র - শশী, কুসুম, গোপাল, সেনদিদি, যাদব পণ্ডিত ইত্যাদি।

তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগ্রন্থ:
- জননী
- দিবারাত্রির কাব্য
- পদ্মানদীর মাঝি
- সহরতল
- সহরবাসের ইতিকথা
- সোনার চেয়ে দামী
- স্বাধীনতার স্বাদ
- আরোগ্য ইত্যাদি।

- মুনিম ও সালমা, জহির রায়হান রচিত 'একুশের গল্প' এর চরিত্র।
- শর্মিলা ও উর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুরের 'দুইবােন' উপন্যাসের চরিত্র।
- কপিলা ও মালা মানিক বন্দ্যোপাধ্যায় 'পদ্মানদীর মাঝি' উপন্যাসের চরিত্র।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মুনিম ও সালমা
  2. শর্মিলা ও উর্মিলা
  3. শশী ও কুসুম সঠিক
  4. কপিলা ও মালা

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, চাকুরী প্রস্তুতি - ব্যাংক
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল