বাংলাদেশের সীমানা: - বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। - তিনদিকের মূলভাগ ভারত ও মিয়ানমার দ্বারা বেষ্টিত এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। - বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ৫,১৩৮ কিলোমিটার। - ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের ৩২টি জেলার সীমান্ত রয়েছে। - ভারতের সাথে ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি। - বাংলাদেশের সাথে ভারতের সীমানা ৪১৫৬ কি.মি।
উল্লেখ্য, - বাংলাদেশের আয়তন: ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.। - পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ: বাংলাদেশ। - বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য ৭১১ কি.মি.। - কক্সবাজার সমুদ্র উপকূলের দৈর্ঘ্য ১৫৫ কিলোমিটার। - বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল। - বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল।
উৎস: i) ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। ii) জাতীয় তথ্য বাতায়ন।