মূল বিষয়বস্তুতে যান

একটি তুলসী গাছের কাহিনী' গল্পটির মূল প্রেক্ষাপট কী?

সঠিক উত্তর

দেশভাগ পরবর্তী মানবিক বিপর্যয় বিষয়ক

সঠিক উত্তর: দেশভাগ পরবর্তী মানবিক বিপর্যয় বিষয়ক

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

একটি তুলসী গাছের কাহিনী' গল্পটির মূল প্রেক্ষাপট- 'দেশভাগ পরবর্তী মানবিক বিপর্যয় বিষয়ক'।

'একটি তুলসী গাছের কাহিনী' গল্প
- প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর কালজয়ী সৃষ্টি একটি তুলসী গাছের কাহিনী।
- 'একটি তুলসী গাছের কাহিনী' গল্পটি “দুই তীর ও অন্যান্য গল্প “ গ্রন্থ থেকে নেয়া । 
- এই গ্রন্থের জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ ১৯৬৫ সালে আদমজী পুরস্কার পান ।
- দেশভাগের সময়ে কলকাতা থেকে উদ্বাস্তুর মত একদল চাকরিজীবী পূর্ব বঙ্গে (বর্তমান : বাংলাদেশ) আসে।
এসে একটি পরিত্যক্ত বাড়ি দখল করে। তারা ভাগ্যবান বলে একটি পরিত্যক্ত বাড়ি দখল করা এবং সেখানকার
এক তুলসি গাছের কাহিনী নিয়ে রচিত হয় এই গল্পটি। 
 
সৈয়দ ওয়ালীউল্লাহ
- কথাসাহিত্যিক, নাট্যকার সৈয়দ ওয়ালীউল্লাহ এর জন্ম ১৯২২ সালে চট্টগ্রামের ষোলশহরে।
- ফেনী হাইস্কুলে ছাত্র থাকাকালেই সৈয়দ ওয়ালীউল্লাহর সাহিত্যচর্চার সূত্রপাত হয়। এ সময় তিনি হাতে লেখা পত্রিকা ভোরের আলো সম্পাদনা করেন।

তাঁর বিখ্যাত উপন্যাস
- লালসালু (১৯৪৮)
- চাঁদের অমাবস্যা (১৯৬৪)
- কাঁদো নদী কাঁদো (১৯৬৮)

সৈয়দ ওয়ালীউল্লাহর দুটি গল্পগ্রন্থ: 
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প

তাঁর নাটক
- বহিপীর 
- উজানে মৃত্যু 
 -সুড়ঙ্গ 
- তরঙ্গভঙ্গ 

উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মুক্তিযুদ্ধভিত্তিক
  2. ভাষা আন্দোলন ভিত্তিক
  3. দুর্ভিক্ষ বিষয়ক
  4. দেশভাগ পরবর্তী মানবিক বিপর্যয় বিষয়ক সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল