• মর্সিয়া সাহিত্য: - কারবালা ও ইসলামি বিয়োগান্তক কাহিনি নিয়ে মূলত মুসলমানদের রচিত সাহিত্যই মর্সিয়া সাহিত্য। - মর্সিয়া সাহিত্যের আদিকবি শেখ ফয়জুল্লাহ। - তাঁর গ্রন্থের নাম 'জয়নালের চৌতিশা' (১৫৭০)। - মুহম্মদ খান রচিত পারসি থেকে অনূদিত (১৬৪৫) বাংলা মর্সিয়া সাহিত্যগ্রন্থ - মুক্তল হোসেন। - মর্সিয়া সাহিত্যে একজন হিন্দু কবি রাধারমণ গোপ। - তাঁর গ্রন্থের নাম 'ইমামগণের কেচ্ছা', 'আফৎনামা'।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।