মেধাবী
Toggle menu

বায়ুমন্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত?

সঠিক উত্তর
৭৮.০২

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বায়ুর উপাদান:
- জীবন ধারণের জন্য পৃথিবীর জীবকূলের কাছে যেসব জিনিস অপরিহার্য বায়ুমণ্ডল তাদের মধ্যে অন্যতম । যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বলে বায়ুমণ্ডল। 
- বিভিন্ন উপগ্রহ ও গবেষণার মাধ্যমে জানা গেছে, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় ১০,০০০ কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত।
- বায়ুমণ্ডলের  প্রায় ৯৭ ভাগ উপাদানই ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ।
বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের তালিকা-
উপাদানের নাম - শতকরা হার:
নাইট্রোজেন - ৭৮.০২ শতাংশ।
অক্সিজেন - ২০.৭১ শতাংশ।
আরগন - ০.৮০ শতাংশ।
জলীয়বাষ্প - ০.৪১ শতাংশ।
কার্বন ডাইঅক্সাইড ০.০৩ শতাংশ।
অন্য গ্যাসসমূহ (নিয়ন, হিলিয়াম, ক্রিপটন, জেনন, ওজোন, মিথেন ও নাইট্রাস অক্সাইড) - ০.০২ শতাংশ।
ধূলিকণা ও কণিকা - ০.০১ শতাংশ।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণী, NCTB।

সকল অপশন

রেফারেন্স মাত্র

৭৮.০৫
৭৮.০২ সঠিক
৭৯.৮
৭৭.০৪

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড