• সংখ্যাবাচক বহুব্রীহি: যে সমাসে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ বসে এবং পূর্বপদ ও পরপদের অর্থ প্রধান না হয়ে অন্য কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিশেষ অর্থ বোঝায় তবে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলে।
• সংখ্যাবাচক বহুব্রীহি চেনার উপায়: পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকবে। পরপদ বিশেষ্য হবে, কিন্তু সমস্তপদ বিশেষণ হবে। সমস্তপদে সাধারণত আ, ই এবং ঈ থাকে।
যেমন: - দুই নল বিশিষ্ট যা = দোনলা; - দশ মণ পরিমাণ যা = দশমণি; - তিন তর যে ঘরের = তেতলা; - চার কাঠ বিশিষ্ট যা = চৌকাঠ; - বিশ মণ পরিমাণ যা = বিশমণি।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।