ROS (Robot Operating System):- ROS ডেভেলপারদের ওপেন সোর্স সফটওয়্যার ফ্রেমওয়ার্ক, লাইব্রেরি এবং রোবটগুলির জন্য অ্যাপ্লিকেশন তৈরি করার সরঞ্জামগুলির একটি সেট সরবরাহ করে।
- ROS উইন্ডোজ বা লিনাক্সের মতো প্রথাগত অপারেটিং সিস্টেম নয়; বরং, এটি রোবটগুলির জন্য সফটওয়্যার তৈরি এবং পরিচালনার জন্য সরঞ্জাম, লাইব্রেরি এবং নিয়মাবলি প্রদান করে।
অপারেটিং সিস্টেম:- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয়, তাকে অপারেটিং সিস্টেম বলা হয় ৷
- এটি কম্পিউটারের ইনপুট ও আউটপুট হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাথে সেতুবন্ধ রক্ষা করে ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী ডেটা গ্রহণ করে, প্রক্রিয়াকরণ করে এবং প্রক্রিয়াকরণের পর প্রাপ্ত ফলাফল প্রদানে সহায়তা করে।
- অপারেটিং সিস্টেমকে 'সিস্টেম সফটওয়্যার'-ও বলা যায়।
- অপারেটিং সিস্টেমকে 'কম্পিউটারের নিয়ন্ত্রক' বলা হয়।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার চালু করা যায় না।
- কম্পিউটারের অভ্যন্তরীণ কাজগুলো পরিচালনা করে সিস্টেম সফটওয়্যার।
- সিস্টেম সফটওয়্যার বিভিন্ন রকমের হতে পারে।
অপারেটিং সিস্টেম- এর উদাহরণ হল:
Microsoft Windows:- Windows 11,
- Windows 10,
- Windows 8,
- Windows 7,
- Windows XP.
macOS:
- macOS Monterey,
- macOS Big Sur,
- macOS Catalina,
- macOS Mojave.
Linux Distributions:- Ubuntu,
- Fedora,
- Arch Linux.
Unix Variants:- AIX (IBM),
- HP-UX (Hewlett Packard),
- Solaris (Oracle).
Mobile Operating Systems:- Android,
- iOS (Apple),
- HarmonyOS (Huawei).
Embedded Systems:- FreeRTOS,
- VxWorks,
- QNX.
Server Operating Systems:- Windows Server,
- Red Hat Enterprise Linux (RHEL),
- CentOS Stream.
Real-Time Operating Systems (RTOS):- FreeRTOS,
- RTLinux,
- eCos.
Mainframe Operating Systems:- z/OS (IBM),
- OS/390 (IBM).
Other Operating Systems:- BSD (Berkeley Software Distribution),
- Haiku,
- ReactOS,
- Plan 9 from Bell Labs.
উৎস:১) কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।২) মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।৩) সংশ্লিষ্ট ওয়েবসাইট।৪) ROS link ⇒ ROS