• ইন্তিফাদা: - ফিলিস্তিনী গণঅভ্যুত্থানকে ইন্তিফাদা হিসেবে অভিহিত করা হয়েছে। - এটি একটি আরবি শব্দ। - ফিলিস্তিনী জনগণের উপর ইহুদী অত্যাচারের ও দখলের প্রতিবাদে ফিলিস্তিনী তরুণরা এই ইন্তিফাদার নাম দিয়েছিলেন। - এই ইন্তিফাদা একাধিক সময়ে পরিচালিত হয়েছে। - পশ্চিম তীর ও গাঁজা এলাকা দখলের প্রতিবাদে ফিলিস্তিনী তরুণ প্রথম ইন্তিফাদা পরিচালনা করে ১৯৮৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত। - দ্বিতীয় ইন্তিফাদা পরিচালিত হয় ২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত। - প্রথম ইন্তিফাদার কারণে মাদ্রিদে ১৯৯১ সালে ফিলিস্তিন সংক্রান্ত শান্তি আলোচনা শুরু হয় এবং শেষ পর্যন্ত অসলোতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। - এমনকি পিএলও ইসরাইলকে স্বীকৃতিও দিয়েছিল।