মেধাবী
Toggle menu

সাধু রীতির ক্ষেত্রে কোনটি অশুদ্ধ?

সঠিক উত্তর
সর্বনাম ও ক্রিয়াপদ এ রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• সাধু ও চলিত রীতির পার্থক্য-
⇒ সাধু রীতি:
• বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
• এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।
• সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী।
• এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।

⇒ চলিত রীতি:
• চলিত রীতি পরিবর্তনশীল। একশ বছর আগে যে চলিত রীতি সে যুগের শিষ্ট ও ভদ্রজনের কথিত ভাষা বা মুখের বুলি হিসেবে প্রচলিত ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত রূপ লাভ করেছে।
• এ রীতি তদ্ভব শব্দবহুল।
• চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ-আলোচনা ও নাট্যসংলাপের জন্য বেশি উপযোগী।
• সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

এ রীতি তৎসম শব্দবহুল।
পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
সর্বনাম ও ক্রিয়াপদ এ রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। সঠিক
এ রীতি গুরুগম্ভীর।

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড