• রংধনু গঠিত হয় যখন সূর্যের আলো বৃষ্টির জলকণায় পড়ে এবং সেই আলো বিকরণ (refraction), পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন (total reflection) এবং বিচ্ছুরণ (dispersion) এর মাধ্যমে ভেঙে যায়। এই বিকরণের ফলেই বিভিন্ন রঙের আলো আলাদা হয়ে চোখে পৌঁছে রংধনু দেখা যায়।
• রংধনু: - রংধনু তৈরি হয় পানির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দিয়ে। - শুধু তা-ই নয় যারা প্রিজমের অভাবে সাদা আলোকে তার রংগুলোতে ভাগ করে দেখতে পারোনি তারাও এই ব্যাপারটি রংধনুতেই ঘটতে দেখেছ। - বৃষ্টি হওয়ার পরপর যদি রোদ ওঠে তাহলে রংধনু দেখা যায়, কারণ তখন বাতাসে পানির কণা থাকে এবং পানির কণায় সেই আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হওয়ার সময় ভিন্ন ভিন্ন রঙের আলো ভিন্ন ভিন্ন পরিমাণে বেঁকে যায়। এই আলোর রশ্মিগুলো দিয়ে রংধনুর ভিন্ন ভিন্ন রঙের ব্যান্ড (Band) তৈরি হয়। - রংধনু সব সময়ই সূর্যের বিপরীত আকাশে দেখা যায়।