মেধাবী
Toggle menu

বাণিজ্যিকভিত্তিতে রেশম পোকার পালনকে কী বলে?

সঠিক উত্তর
সেরিকালচার

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বাণিজ্যিকভিত্তিতে রেশম পোকার পালনকে সেরিকালচার  বলে। 

রেশমপোকা (Silkworm)  বাণিজ্যিকভাবে মূল্যবান প্রাকৃতিক রেশম উৎপাদন করে, Lepidoptera বর্গের এমন কতক লার্ভার সাধারণ নাম। এরা হতে পারে Bombycidae গোত্রের তুঁতগাছের রেশমপোকা (Mulberry silkworm, Bombyx mori) ও অন্য গাছের রেশমপোকা, যেমন Saturniidae গোত্রের এরি রেশমপোকা (Eri silkworm, Samia cynthia ricini), মুগা রেশমপোকা (Muga silkworm, Antheraea assama), তসর রেশমপোকা (Tasar silkworm, A. mylitta ও A. paphia) ইত্যাদি। ধারণা করা হয়, মূল মান্দারিন রেশমপোকা (Mandarin silkworm, B. mandarina) থেকে উদ্ভূত হয়ে B. mori এখন পুরোপুরি পোষা গৃহপালিত পতঙ্গে পরিণত হয়েছে এবং রেশম উৎপাদক অতি গুরুত্বপূর্ণ পতঙ্গ হয়ে উঠেছে। পৃথিবীর বস্ত্রজগতে ‘রেশম’ বলতে তুঁতগাছের রেশমকেই বোঝায়। কারণ, পৃথিবীর সর্বমোট উৎপন্ন রেশমের শতকরা ৯৫ ভাগই আসলে তুঁত রেশম। তুঁতগাছের রেশমপোকা ছাড়া আরেকটি পোষা পতঙ্গ এরি রেশমপোকা রেশম উৎপাদনে দ্বিতীয় স্থান দখল করেছে। মুগা রেশমপোকা আধা-পোষা পতঙ্গ এবং তসর রেশমপোকা বন্য প্রজাতি। রেশমপোকা প্রতিপালনের মাধ্যমে রেশম উৎপাদনকে রেশমচাষ (Sericulture) বলে।

সূত্র: বাংলাপিডিয়ার ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

পিসিকালচার
সেরিকালচার সঠিক
এপিকালচার
হর্টিকালচার

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড