⇒ এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে শব্দমূল বলে। শব্দমূলের আর এক নামপ্রকৃতি। প্রকৃতি দুই ধরনের। যথা: ১. নামপ্রকৃতি ও ২. ক্রিয়াপ্রকৃতি।
• ক্রিয়াপ্রকৃতির অন্য নাম ধাতু। ধাতুর উদাহরণ: কর্, যা, চল্, ধৃ ইত্যাদি।
• নামপ্রকৃতি ও ধাতুর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়। - নামপ্রকৃতির উদাহরণ: মা, গাছ, শির, লতা ইত্যাদি। ধাতুর উদাহরণ: কর্, যা, চল, ধৃ ইত্যাদি।
⇒ নামপ্রকৃতি ও ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, সেগুলাের নাম উপসর্গ ও প্রত্যয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।