কোন শব্দ বা শব্দসমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক থেকে যখন বৈশিষ্ট্যপূর্ণ হয়ে উঠে, তখন সেই সকল শব্দ বা শব্দসমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলে। যেমন- ছেলে বংশের মুখ রক্ষা করবে। এখানে, মুখ রক্ষা= সম্মান বাচাঁঁনো। মুখ রক্ষা একটি বাগধারা বা বাক্যরীতি। সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণীর বোর্ড বই।