মূল বিষয়বস্তুতে যান

What is a 'Crossed Cheque' primarily intended to prevent?

সঠিক উত্তর

Cash withdrawal directly over the bank counter

সঠিক উত্তর: Cash withdrawal directly over the bank counter

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

ফিন্যান্স ১ নম্বর

’সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট ?

ফিন্যান্স বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

A crossed cheque is primarily intended to prevent - Cash withdrawal directly over the bank counter.
(Crossed Cheque মূলত ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি নগদ অর্থ উত্তোলন প্রতিরোধ করার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ, এ ধরনের চেকের টাকা অবশ্যই ব্যাংক হিসাবের মাধ্যমে জমা বা স্থানান্তর করতে হয়।)

Crossed Cheque (দাগকাটা চেক):
- যে চেকের উপরে বাম দিকে উপরের কোণায় কোনাকুনি দুটি সমান্তরাল রেখা অংকন করা হয় এবং 'এন্ড কোং', 'কেবলমাত্র প্রাপকের হিসাবে', কোম্পানীর নাম, ব্যাংকের নাম বা শাখার নাম প্রভৃতি উল্লেখ থাকে, তাকে দাগকাটা চেক বলে।
- দাগকাটার কারণে চেকের নিরাপত্তা বৃদ্ধি পায়। অনিশ্চয়তা ও ঝুঁকি এড়ানোর উদ্দেশ্যে নিরাপত্তার ব্যবস্থা হিসেবে ব্যাংকের মাধ্যমে চেকের টাকা পরিশোধের লক্ষে চেকের উপরিভাগে বাম কোণে আড়াআড়ি দুটি দাগকাটাসহ চেক প্রস্তুত করা হয়।

• দাগকাটা চেকের সুবিধাসমূহ:
১. দাগকাটা চেকের টাকা ব্যাংকের হিসাবের মাধ্যমে উত্তোলন করতে হয়। ব্যাংকে কোন নির্দিষ্ট হিসাবে জমা না দিয়ে সরাসরি টাকা তোলা যায় না বলে এ চেক হারিয়ে গেলেও চেকের টাকা ঝুঁকি থাকে না। এটি লেনদেনের প্রামান্য দলিল হিসেবে কাজ করে।
২. দাগকাটা চেক ব্যাংকে জমা দিয়ে টাকা সংগ্রহ করা হয় বলে অন্য কেউ টাকা তুলতে পারে না। সে কারণে ঝুঁকি থাকে না। শুধুমাত্র চেকের প্রাপকই চেকের টাকা ভোগ করতে পারে। এ নিশ্চয়তা দাগকাটা চেকেই সম্ভব।
৩. যেহেতু দাগকাটা চেকের টাকা কোন ব্যাংকের নির্দিষ্ট কোন হিসাবের মাধ্যমে সংগ্রহ করা হয়, সেহেতু কোন চেক কেউ জালিয়াতি বা চুরি করলে তা সনাক্ত করা সহজ হয়। অর্থাৎ এর মাধ্যমে লেনদেন পুরোপুরি নিরাপদ।
৪. দাগকাটা চেকের নিরাপত্তা সবচেয়ে বেশী হওয়ায় যে কোন ধরনের বড় অংকের টাকা দাগকাটা চেকের মাধ্যমে পরিশোধ করা যায়।
৫. প্রয়োজন হলে দাগকাটা চেককে আদেষ্টা কর্তৃক খোলা বা হুকুম চেকে পরিণত করা যায়। এ ক্ষেত্রে প্রস্তুতকারক চেকে দাগকাটা স্থানে তার নমুনা স্বাক্ষর করে চেকটি বাহক চেকে বা হুকুম চেকে রূপান্তর করতে পারেন। এ চেক অনুমোদন দ্বারা হস্তান্তর করা যায়।
৬. দাগকাটা চেক অধিকতর নিরাপদ এবং জালিয়াতি ও প্রতারণার সুযোগ কম হওয়ায় ব্যাংক ও মক্কেল উভয়েই নিরাপদ বোধ করে। ফলে তাদের মধ্যে কোন ভুল বোঝাবোঝির অবকাশ থাকে না।
৭. ব্যাংকের কাছেও দাগকাটা চেক সুবিধাজনক ও নিরাপদ। কেননা ব্যাংক নিশ্চিন্তে অন্য ব্যাংক কর্তৃক উপস্থাপিত দাগকাটা চক পরিশোধ করতে হয়।

অন্যদিকে,
- Insufficient fund bounce cases: অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকলে চেক বাউন্স (Bounce) করে। চেক ক্রস করার সাথে অ্যাকাউন্টের ব্যালেন্সের কোনো সম্পর্ক নেই।
- Changes to the date of the cheque: চেকের তারিখ পরিবর্তন বা কাটাকাটি রোধ করার জন্য আলাদা নিয়ম (Alteration validation) রয়েছে, যা ক্রসিং দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না।
- Signature forgery by the account holder: স্বাক্ষর জালিয়াতি (Signature Forgery) ধরার কাজ ব্যাংকের সিগনেচার ভেরিফিকেশন সিস্টেমের, চেকের ক্রসিং স্বাক্ষর নকল হওয়া ঠেকাতে পারে না।

উৎস: i) Negotiable Instruments Act, 1881.
ii) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. Cash withdrawal directly over the bank counter সঠিক
  2. Insufficient fund bounce cases
  3. Changes to the date of the cheque
  4. Signature forgery by the account holder

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ব্যাংক
মার্ক
1.00

ফিন্যান্স বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ’সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট ?

  2. 2

    নিচের কোন আর্থিক সম্পদের দাবি সবার শেষে পরিশোধযোগ্য ?

  3. 3

    মেয়াদ পূর্তির পূর্বে পরিশোধযোগ্য বন্ডকে ___ বন্ড বলা হয়।

  4. 4

    নিচের কোন কারণটির জন্য একটি ব্যবসায়ের আর্থিক ঝুঁকি বৃদ্ধি পায় না ?

  5. 5

    নিচের কোনটি মুদ্রাবাজারের সম্পদ ?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল