মূল বিষয়বস্তুতে যান
মেধাবী

‘ফিচ রেটিংস’ কী?

সঠিক উত্তর

যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং এজেন্সি

সঠিক উত্তর: যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং এজেন্সি

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ফিচ রেটিংস
- ফিচ রেটিংস হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ক্রেডিট রেটিং এজেন্সি।
- এটা বিশ্বব্যাপী ক্রেডিট মার্কেটে রেটিং সেবা প্রদান করে।
- এই এজেন্সির প্রধান কাজ হলো স্বাধীনভাবে ক্রেডিট সম্পর্কিত মন্তব্য প্রদান, ব্যাপক পরিমাণ গবেষণা এবং বিশ্ব ক্রেডিট মার্কেট সম্পর্কিত মন্তব্য প্রদান।
- ফিচ রেটিংস এর বিশ্বব্যাপী ৫০টির বেশি অফিস আছে। এই এজেন্সির বিশ্লেষকগণ খুবই উচ্চ মানের, বিচক্ষণ এবং পেশাদার।
- এদের বিশ্লেষণী দক্ষতা এবং স্থানীয় বাজারের মূল্যায়ন অসাধারণ। ১৫০টি দেশের পুঁজিবাজার তাদের বিশ্লেষণের অন্তর্ভুক্ত।
- বিনিয়োগকারী, ঋণ প্রদানকারী সংস্থা এবং ব্যাংক ফিচ এজেন্সিকে উচ্চ মানের বিশ্লেষণের প্রদানের জন্য নিরপেক্ষ ও নির্ভরযোগ্য এজেন্সি হিসাবে মূল্যায়ন করে।
- ফিচ বিশ্বব্যাপী বিভিন্ন ঋণ প্রদানকারী সংস্থার সাথে সম্পর্ক স্থাপন করে এবং ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসমূহ, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট সেক্টর, স্থানীয় ও প্রাদেশিক সরকার এবং বিভিন্ন দেশের ক্রেডিট রেটিং করে।
- এই সংস্থাটি নির্দিষ্ট আয় ও গঠনগত আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত ইস্যুকৃত ঋণপত্রের শ্রেণিবিভাজন করে।
- ২০০৬ সালে ফিচ রেটিং `ড্রাইভেটিভ ফিচ` চালু করে।
- এটা ক্রেডিট ডেরাইভেটিভস মার্কেট সম্পর্কিত ফিচ এর অধীন একটি কোম্পানি।
- এটা ক্রেডিট ড্রাইভেটিস এর গবেষণা, মূল্যায়ন এবং রেটিং নির্ধারণ করে

ফিচ রেটিংস এর ক্রেডিট রেটিং স্কেল:

AAA: ক্রেডিট মান সবচেয়ে ভালো
AA: ক্রেডিট মান খুব ভালো
A: ক্রেডিট মান তুলনামুলক ভালো
BBB: ক্রেডিট মান ভালো
BB: ঝুঁকিপূর্ণ
B: খুব ঝুঁকিপূর্ণ
CCC: উল্লেখযোগ্য পরিমাণ ঝুঁকি রয়েছে
CC: ঝুঁকির পরিমাণ খুব বেশি
C: ঝুঁকির পরিমাণ অত্যাধিক
D: ডিফল্ট

সূত্র- রেটিং ব্রোকার ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ইতালির ক্রেডিট রেটিং এজেন্সি
  2. যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং এজেন্সি সঠিক
  3. রাশিয়ার ক্রেডিট রেটিং এজেন্সি
  4. যুক্তরাজ্যের ক্রেডিট রেটিং এজেন্সি

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

বিনামূল্যে · ৪.৯★

ডাউনলোড