• লিঙ্গ: - বাংলা ভাষায় বহু বিশেষ্য শব্দ ও কিছু বিশেষণ শব্দ রয়েছে যা নরবাচক অথবা নারীবাচক বলে ধরা হয়। - আবার এমন কিছু বিশেষ্য-বিশেষণ শব্দ রয়েছে যা দিয়ে নর বা নারী উভয়কে বোঝায়। বিশেষ্য ও বিশেষণের এই নর-নারীভেদের নাম লিঙ্গ। যেমন: পিতা, মাতা, সন্তান, ঘর ইত্যাদি।
• বাংলা ব্যাকরণে লিঙ্গকে চারভাগে বিভক্ত করা হয়। যথা: ১. পুংলিঙ্গ, ২. স্ত্রীলিঙ্গ, ৩. উভয়লিঙ্গ এবং ৪. ক্লীবলিঙ্গ।
• উভয়লিঙ্গ: নরবাচক ও নারীবাচক উভয়কে বোঝায় এমন সজীব বিশেষ্য শব্দকে উভয়লিঙ্গ বলে। যেমন - সন্তান, শিশু,মন্ত্রী, পাখি ইত্যাদি। - 'শিশু' দ্বারা নরবাচক ও নারীবাচক উভয়কে বোঝায় , তাই 'শিশু' উভয়লিঙ্গ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯, ২০২২ সংস্করণ)।