মূল বিষয়বস্তুতে যান

মাইক্রোকম্পিউটারের জন্য নির্মিত প্রথম অপারেটিং সিস্টেমের নাম কী?

সঠিক উত্তর

CP/M

সঠিক উত্তর: CP/M

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ নম্বর

নিচের কোনটি Anti- Virus Software নয়?

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• মাইক্রোকম্পিউটারের জন্য নির্মিত প্রথম অপারেটিং সিস্টেমের নাম হলো CP/M (Control Program for Microcomputers)। এটি ১৯৭০ সালের দিকে গ্যারি কিলডাল দ্বারা তৈরি করা হয়। CP/M ছিল মাইক্রোকম্পিউটারের জন্য একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম যা ছোট কম্পিউটারগুলোর হার্ডওয়্যার নিয়ন্ত্রণ এবং ফাইল ব্যবস্থাপনার কাজ করতো। এর মাধ্যমে ব্যবহারকারীরা সফটওয়্যার চালাতে পারত এবং ডেটা পরিচালনা করতে পারত। MS-DOS পরে এই অপারেটিং সিস্টেমের বিকল্প হিসেবে আসে, কিন্তু CP/M ছিল মাইক্রোকম্পিউটারের জন্য প্রথম এবং প্রধান অপারেটিং সিস্টেম।
- Unix এবং OS/2 অন্য ধরনের অপারেটিং সিস্টেম হলেও সেগুলো মাইক্রোকম্পিউটারের প্রথম অপারেটিং সিস্টেম নয়। তাই সঠিক উত্তর হলো CP/M।


• অপারেটিং সিস্টেম (Operating System):
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন অপারেটিং সিস্টেম, যা সিস্টেম সফটওয়্যার নামে পরিচিত।
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।
- এটি কম্পিউটারের ইনপুট ও আউটপুট হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়‍্যারের সাথে সেতুবন্ধন রক্ষা করে ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী ডেটা গ্রহণ করে, প্রক্রিয়াকরণ করে এবং প্রক্রিয়াকরণের পর প্রাপ্ত ফলাফল প্রদানে সহায়তা করে।
অর্থাৎ, অপারেটিং সিস্টেম কম্পিউটার ব্যবহারকারীর সাথে হার্ডওয়‍্যার ও সফটওয়‍্যারের সংযোগ স্থাপন করে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে।

- অপারেটিং সিস্টেম হচ্ছে এমন এক ধরনের প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি, যা স্বয়ংক্রিয়ভাবে সব সময় নির্বাহ হয় এবং অন্যান্য প্রোগ্রামের নির্বাহের পরিবেশ তৈরি করে।
- ১৯৫১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল মটর রিসার্চ ল্যাবরেটরি কর্তৃক IBM কর্পোরেশনের জন্য সর্বপ্রথম অপারেটিং সিস্টেম আবিষ্কৃত হয়, এটি তখন মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহার করা হতো।
- ১৯৭১ সালে মাইক্রোকম্পিউটারের জন্য তৈরি প্রথম অপারেটিং সিস্টেম হচ্ছে CP/M ।
- কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে।
যেমন- MS-DOS or PC-DOS, WINDOWS 95/98/2000/XP/7, OS/2, UNIX, LINUX, MAC OS, Solaries, XENIX, WINDOWS NT ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. MS-DOS
  2. Unix
  3. OS/2
  4. CP/M সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1নিচের কোনটি Anti- Virus Software নয়?
  2. 2

    RFID বলতে বোঝায়?

  3. 3কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  4. 4নিচের কোনটি output device নয়?
  5. 5নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল