মেধাবী
Toggle menu

‘শিক্ষার হেরফের’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কী ধরনের সাহিত্যকর্ম?

সঠিক উত্তর
প্রবন্ধ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ‘শিক্ষার হেরফের’ প্রবন্ধ: - ‘শিক্ষার হেরফের’ প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা প্রবন্ধেগ্রন্থের অন্তর্ভুক্ত।- শিক্ষার হেরফের প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম করার প্রস্তাব দেন।- রাজশাহীতে অবস্থানকালে রবীন্দ্রনাথ ‘শিক্ষার হেরফের' শীর্ষক এই প্রবন্ধ রচনা করেন।-------------------------- • রবীন্দ্রনাথ ঠাকুর: - রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।- ১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।- এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।- তিনি অসংখ্য কবিতা, গান, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, নৃত্যনাট্য, ভ্রমণকাহিনী, চিঠিপত্র রচনা করেন।- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।- এই পরিবারের পূর্বপুরুষ পূর্ববঙ্গ থেকে ব্যবসায়ের সূত্রে কলকাতায় গিয়ে বসবাস শুরু করেন।- বাংলাদেশের শাহজাদপুর, পতিসর, কালিগ্রাম ও শিলাইদহে আসেন।- তিনি ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।• রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ- - পঞ্চভূত, - বিচিত্র প্রবন্ধ, - সাহিত্য, - মানুষের ধর্ম।• তাঁর বিখ্যাত কয়েকটি উপন্যাস:- ঘরে-বাইরে,- চোখের বালি,- শেষের কবিতা,- যোগাযোগ,- নৌকাডুবি,- দুই বোন,- মালঞ্চ,- গোরা,- রাজর্ষি,- চার অধ্যায় ইত্যাদি।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া এবং ‘শিক্ষা’ প্রবন্ধগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

নাটক
স্মৃতিকথা
প্রবন্ধ সঠিক
কাব্যনাট্য

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা সাহিত্য
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড