'ভাষা' শব্দের পূর্বে ‘পরি' উপসর্গযােগে পরিভাষা শব্দটি গঠিত হয়েছে। বাংলা অভিধান 'চলন্তিকা'র সংকলক রাজশেখর বসু বলেছেন, 'অভিধানে পরিভাষা অর্থ সংক্ষেপার্থ শব্দ। অর্থাৎ যে শব্দের দ্বারা সংক্ষেপে কোনাে বিষয় সুনির্দিষ্টভাবে ব্যক্ত করা যায় তাই পরিভাষা।' উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।