মৌলিক কণিকা: - যে সব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলা হয়। - পরমাণুর মধ্যে তিনটি মৌলিক কণিকা থাকে। যেমন - • ইলেকট্রন, • প্রোটন ও • নিউট্রন। - পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। আর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন অবস্থান করে।
ইলেকট্রন: - পরমাণুর ক্ষুদ্রতম কণিকা ইলেকট্রন। - সকল মৌলের পরমাণুর একটি সাধারণ উপাদান হলো ইলেকট্রন। - এর ভর অতি সামান্য। - একটি ইলেকট্রন একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় 1840 গুণ হালকা। - ইলেকট্রন একক ঋনাত্মক তড়িৎধর্মী কণা। - ইলেকট্রনের সংকেত e¯ । - ইলেকট্রনের আসল ভর ও প্রকৃত আধান যথাক্রমে 9.11×10-28 g ও -1.60×10-19 C। - আপেক্ষিক আধান -1।
প্রোটন: - ইলেকট্রনের মত প্রোটনও সকল মৌলের পরমাণুর একটি সাধারণ মূল কণিকা। - এটি পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রে থাকে। - হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করলে যে ধনাত্মক বিদ্যুৎবাহী কণা পাওয়া যায় তাকেই প্রোটন বলা হয়। - প্রোটনের সংকেত H+। - প্রোটনের ভর প্রায় হাইড্রোজেনের ভরের সমান। - প্রোটনের আসল ভর ও আধান যথাক্রমে 1.67×10-24 g ও 1.60×10-19 C. - প্রোটনের আপেক্ষিক ভর 1 একক। - প্রোটনের আরেকটি সংকেত P। - আপেক্ষিক আধান +1.
নিউট্রন: - নিউট্রন আধানহীন বা চার্জ নিরপেক্ষ কণা। - ১৯৩২ সালে বিজ্ঞানী চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। - ইহার ভর প্রায় প্রোটনের ভরের সমান। - একমাত্র হাইড্রোজেন পরমাণু ছাড়া সকল পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন বিদ্যমান। - নিউট্রনের প্রতীক হচ্ছে n। - নিউট্রনের আসল ভর 1.675×10-24 g। - আপেক্ষিক আধান শূন্য।
উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।