• SEO অর্থ হচ্ছে Search Engine Optimization. ই-কমার্সের প্রেক্ষাপটে SEO হল এমন একটি প্রক্রিয়া যা ওয়েবসাইট বা অনলাইন দোকানের ভিজিবিলিটি বা দৃশ্যমানতা বাড়ায় সার্চ ইঞ্জিনের মাধ্যমে। যখন একজন ব্যবহারকারী কোনো পণ্য বা সেবা খোঁজে, তখন SEO সাহায্য করে ওয়েবসাইটটিকে সার্চ রেজাল্টের শীর্ষে আনতে, যাতে বেশি দর্শক আসে এবং বিক্রয় বাড়ে। এটি মূলত ওয়েবসাইটের কন্টেন্ট, কীওয়ার্ড, লিঙ্কিং এবং টেকনিক্যাল দিকগুলোকে উন্নত করার মাধ্যমে করা হয়। ই-কমার্স ব্যবসার সফলতার জন্য SEO অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি গ্রাহকদের সহজেই পণ্য খুঁজে পেতে সাহায্য করে। তাই, সঠিকভাবে SEO প্রয়োগ করলে বিক্রয় বৃদ্ধি পায় এবং ব্যবসা প্রসারিত হয়। সুতরাং, এখানে সঠিক উত্তর হলো - ঘ) Search Engine Optimization.• ইলেকট্রনিক কমার্স (ই-কমার্স): - ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স হলো এমন একটি বাণিজ্যিক পদ্ধতি যেখানে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পণ্য ও সেবা ক্রয়-বিক্রয় করা হয়।
- আধুনিক ই-কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) এর মাধ্যমে পরিচালিত হয়।
- ই-কমার্সের সুবিধার কারণে ক্রেতারা ঘরে বসেই কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে সারা বিশ্বের বাজারজাতকারীদের পণ্য ও সেবা সার্চ করতে পারে এবং অর্ডার দিতে পারে।
- অর্ডার প্রদান ও পণ্য ডেলিভারি গ্রহণে স্বল্পতম সময় ব্যয় হয়।
- বাজারজাতকারী এবং ক্রেতা উভয়ই ব্যাপকভাবে উপকৃত হয়।
- ই-কমার্স হচ্ছে ডিজিটাল ডাটা প্রসেসিং এবং এর মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তথ্যের আদান-প্রদান করে।
- তথ্য ট্রান্সমিশনের কাজটি সবার ব্যবহার উপযোগী উন্মুক্ত নেটওয়ার্ক বা ইন্টারনেটের মাধ্যমে সম্পাদিত হয়।
- ইন্টারনেটের মাধ্যমে বই, কম্পিউটারসহ বিভিন্ন দ্রব্যের বিক্রয় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
- Amazon.com, Olx.com ই-কমার্স সাইটগুলোর মধ্যে অন্যতম, যেখানে অনলাইনে কেনাবেচা করা যায়।
উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২)
geeksforgeeks.org/seo-search-engine-optimization/ [লিংক]