CMS (Content Management System):- Content Management System (CMS), ডিজিটাল কন্টেন্ট তৈরি, পরিবর্তন এবং পরিচালনার জন্য সহযোগী সফটওয়্যার।
- CMS একটি ওয়েবসাইট সেট আপ করার একটি খুব সহজ উপায়, যা একসময় একটি কঠিন এবং ব্যয়বহুল সম্ভাবনা ছিল।
একটি CMS দুটি অংশ নিয়ে গঠিত:
(1) Content Management Application (CMA),
(2) Content Delivery Application (CDA).
ই-কমার্স:- ই- কমার্স হল ইলেকট্রনিক কমার্স যা এমন একটি মাধ্যম যেখানে কোনো ইলেকট্রনিক সিস্টেম (ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্ক) এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়/বিক্রয় হয়ে থাকে। অর্থাৎ, ইন্টারনেটের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয়কে, ই-কমার্স বলে।
- সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত
চারটি ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। যথা-
(i) ব্যবসা থেকে ব্যবসা (Business to Business B2B),
(ii) ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer B2C),
(iii) ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business C2B),
(iv) ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer C2C).
ই-কমার্সের সুবিধাসমূহ:১. ব্যবসার মান বিশেষভাবে উন্নয়ন করা যায়৷
২. ই-কমার্সের সাহায্যে যেকোনো প্রতিষ্ঠানের ব্যবসাকে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে করানো যায়৷
৩. তথ্যের বিনিময় ও ব্যবসায়িক কার্যক্রম দ্রুত সম্পন্ন করা যায়৷
৪. ব্যবসায়িক কার্যক্রমের খরচ ব্যাপকভাবে কমায়।
৫. ক্রেতা বিক্রেতার মধ্যে সহজে সুসম্পর্ক তৈরি করে।
উৎস: ১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।২) Link ⇒ Britannica