মূল বিষয়বস্তুতে যান

What did Jim buy for Della as a Christmas gift?

সঠিক উত্তর

set of jeweled combs

সঠিক উত্তর: set of jeweled combs

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

English ১ নম্বর

The phrase ‘sine die means

English বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

Correct Answer: গ) A set of jeweled combs.

- জিম তার ঘড়ি বিক্রি করে ডেলার জন্য সুন্দর jeweled combs (রত্নখচিত চিরুনির সেট) কিনেছিল, যা ডেলা অনেক দিন ধরে পছন্দ করত।
- আবার ডেলা জিমের জন্য উপহার কিনতে গিয়ে তার চুল বিক্রি করে ফেলেছিল।
- জিম ডেলার জন্য রত্নখচিত চিরুনির একটি সেট (a set of jeweled combs) কিনেছিল। এই চিরুনিগুলো সাধারণ চিরুনি ছিল না; এগুলো ছিল অত্যন্ত সুন্দর, দামি এবং অলংকারস্বরূপ ব্যবহৃত চিরুনি।
- গল্পে উল্লেখ আছে যে ডেলা অনেকদিন ধরে একটি দোকানের জানালায় এই চিরুনিগুলো দেখে মুগ্ধ হতো। কিন্তু তাদের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় সে কখনো এগুলো কেনার কথা কল্পনাও করতে পারেনি।
- জিম ডেলার এই গোপন ইচ্ছার কথা জানত। তাই বড়দিনে তাকে খুশি করার জন্য সে নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ—তার সোনার ঘড়ি—বিক্রি করে এই চিরুনিগুলো কিনে আনে।

- এখানেই গল্পের সবচেয়ে বড় irony (পরিহাস) সৃষ্টি হয়। কারণ-
- ডেলা জিমের জন্য উপহার কেনার উদ্দেশ্যে নিজের সুন্দর লম্বা চুল বিক্রি করে দেয়।
- আর জিম ডেলার সেই চুলের জন্যই চিরুনির সেট কিনে আনে।
- ফলে ডেলা তখনই চিরুনিগুলো ব্যবহার করতে পারে না। তবুও উপহারটির মূল্য কমে যায় না, কারণ এটি জিমের গভীর ভালোবাসা, ত্যাগ এবং ডেলার প্রতি তার আন্তরিক অনুভূতির প্রতীক।

• The Gift of the Magi:
- 'The Gift of the Magi' হচ্ছে ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত ছোটগল্প, যার রচয়িতা O’ Henry, তার আসল নাম হচ্ছে William Sidney Porter.
- ১৯০৫ সালে গল্পটি প্রথম প্রকাশিত হয়।
- Jim and Della এই story এর প্রধান চরিত্র সমূহ।
- এর central theme হচ্ছে Love, where Jim and Della (Young married couple) make sacrifices in order to buy each other meaningful Christmas gifts.

• Summary:
- Della এর ছিল ঈর্ষনীয় লম্বা চুল আর সে এই চুলগুলো বিক্রি করে এর বিনিময়ে Jim এর পকেটঘড়ির জন্য একটা চেইন কেনার সিদ্ধান্ত নেয়।
- এই পকেট ঘড়িটি ছিল জিম এর পারিবারিক সম্পত্তি যা সে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল, কিন্তু টাকার অভাবে এর জন্য চেইন কিনতে পারছিল না তাই তাকে ঘড়িটি পকেটে নিয়ে ঘুরতে হতো।
- অপরদিকে Jim তার পকেটঘড়ি বিক্রি করে করে Della এর জন্য স্বর্ণখচিত চিরুনী কেনার সিদ্ধান্ত নেয়।
- এরপর তারা দুজনেই যখন একে অপরের জন্য কেনা উপহার নিয়ে উপস্থিত হয় তখন পরিস্থিতি অনুধাবন করে দুজনেই চমকে উঠে।
- ভালোবাসা, উৎসর্গ, ত্যাগ ইত্যাদি বৈশিষ্ট্যগুলোর কারণে এই ছোটগল্পটি সারা বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

• O. Henry (1862-1910):
- O. Henry-এর প্রকৃত নাম ছিল William Sydney Porter.
- O. Henry is best known for his short stories.
- তিনি নিউ ইয়র্ক সিটির সাধারণ মানুষের জীবন নিয়ে তিনি ছোটগল্প লিখতেন।
- তার গল্পগুলোতে হাস্যরস, কাকতালীয়তা এবং চমকপ্রদ উপসংহার ছিল।
- এই চমকপ্রদ সমাপ্তিই তার গল্পের অন্যতম বৈশিষ্ট্য।

• Notable Short Stories:
- Heart of the West,
- The Gift of the Magi,
- The Last Leaf,
- Roads of Destiny,
- The Furnished Room,
- The Trimmed Lamp,
- The Four Million,
- Whirligigs,
- The Voice of the City,
- The Ransom of Red Chief, etc.

Source:
1. Britannica.
2. English Essence by Website.
3. An ABC of English Literature by Dr Mofizar Rahman.

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. gold necklace
  2. pair of gloves
  3. set of jeweled combs সঠিক
  4. silver bracelet

প্রশ্ন তথ্য

বিষয়
English
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

English বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    The phrase ‘sine die means

  2. 2

    Identify the correct synonym for the word ‘magnanimous.

  3. 3

    A speech full of too many words is

  4. 4

    O’ Henry was from –

  5. 5

    Identify the word which is spelt incorrectly:

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল