• প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়।ব্রাহ্মী লিপির পূর্ব-ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ।অহমিয়া, বােড়াে, মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত এবং মৈথিলি ভাষা এক সময়ে এই লিপিতে লেখা হতাে।বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে।- তাই বাংলা বর্ণমালার উৎস ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপির তিনটি রূপ রয়েছে।- সারদা,- নাগর ও- কুটিল।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।