মেধাবী
Toggle menu

বাংলাদেশ কোস্ট গার্ডের প্রধানকে কী বলা হয়?

সঠিক উত্তর
মহাপরিচালক

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বাংলাদেশ কোস্ট গার্ড:-‘কোস্ট গার্ড এ্যাক্ট ১৯৯৪’ মহান জাতীয় সংসদে পাশ করার মাধ্যমে বাংলাদেশে কোস্ট গার্ড গঠন করা হয়।- এবং ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারিতে "GUARDIAN AT SEA" মূলমন্ত্রে একটি আধাসামরিক স্বতন্ত্র বাহিনী হিসাবে বাংলাদেশ কোস্ট গার্ড তার যাত্রা শুরু করে। - প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড বাংলাদেশের সমুদ্র সীমানা, - তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চল এবং বিভিন্ন নদ-নদীতে অর্পিত দায়িত্ব পালন করে আসছে। - বর্তমান সরকারের দূরদর্শিতা এবং সময়োপযোগী পদক্ষেপে বাংলাদেশ কোস্ট গার্ডে সংযুক্ত হয়েছে ৯৮ টি আধুনিক ও দ্রুততর জলযান,- এ বাহিনীর কার্যাবলীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে,- বাংলাদেশের জাতীয় জলসীমা ও উপকূলীয় অঞ্চলে জলদস্যুতা দমন,- মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধ,- মৎস্য সম্পদ সংরক্ষণ, - সমুদ্রবন্দরের নিরাপত্তা প্রদান,- প্রাকৃতিক দূর্যোগকালে উপকূলীয় এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনা - এবং তেল, গ্যাস ও বনজ সম্পদ রক্ষাসহ উপকূলীয় পরিবেশ দূষণ প্রতিরোধ।- কোস্ট গার্ডের প্রধানকে মহাপরিচালক বলা হয়।• বাংলাদেশের কোস্ট গার্ড নিম্নোক্ত কর্মকর্তা দ্বারা গঠিত হয়।১। কমডোর শফিক-উর-রহমান, (এন), এনসিসি, পিএসসি (মহাপরিচালক)২। ক্যাপ্টেন এন এ চৌধুরী, (জি), পিএসসি, বিএন (পরিচালক, অপস অ্যান্ড টেকনিক্যাল)৩। কমান্ডার কে এম হাসান, (সি), পিএসসি, বিএন (উপ-পরিচালক, পূর্ব জোন)৪। কমান্ডার এস এম এম এ আবেদীন, (ই), পিএসসি, বিএন (উপ-পরিচালক, অপস্ অ্যান্ড টেকনিক্যাল)৫। কমান্ডার এম আর হুসেন, (এন), বিএন (উপ-পরিচালক, পশ্চিম জোন)।উৎস: কোস্ট গার্ড ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

পরিচালক
রেক্টর
মহাপরিচালক সঠিক
প্রশাসক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড