বাংলাদেশের সরকার ব্যবস্থা হলো এককেন্দ্রিক এবং সংসদীয়। এই ব্যবস্থায় দেশে কেবল কেন্দ্রিয় সরকার বিদ্যমান এবং দেশের শাসনভার প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার উপর ন্যস্ত। আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। আইনসভা সরকারের সার্বভৌম ক্ষমতার অধিকারি। (সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)