আধারাধিকরণ তিন প্রকার :
ঐকদেশিক : বিশাল স্থানের যেকোনো এক স্থানে বিরাজমান থাকলে ঐকদেশিক আধারাধিকরণ হবে। যেমন :
পুকুরে মাছ আছে।
অভিব্যাপক : উদ্দিষ্ট বস্তু সমগ্র স্থানে ব্যাপ্ত থাকলে অভিব্যাপক আধারাধিকরণ হবে। যেমন :
তিলে তৈল আছে।
বৈষয়িক : কোনো বিশেষ গুণে বা কোনো বিষয়ে দক্ষতা ও অদক্ষতা বোঝালে বৈষয়িক হবে। যেমন :
করিম অঙ্কে ভালো, কিন্তু ব্যাকরণে কাঁচা।
উৎস : ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ব্যাকরণ, ড. শাজাহান মনির, বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণ, নবম-দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।