শক্তির উৎস প্রধানত দুই প্রকার। ১.নবায়নযোগ্য শক্তি । ২.অনবায়নযোগ্য শক্তি।
নবায়নযোগ্য শক্তিকে বারবার ব্যবহার করা যায়। নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব এবং এই শক্তিকে গ্রীন শক্তিও বলা হয়। অনবায়নযোগ্য শক্তিকে পুনরায় ব্যবহার করা যায় না। প্রকৃতিতে অনবায়নযোগ্য শক্তির উৎস সীমিত।