বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) অনুসারে -
• সন্ধি প্রধানত দুই প্রকার: - খাঁটি বাংলা শব্দের সন্ধি - তৎসম শব্দের সন্ধি
• খাঁটি বাংলা শব্দের সন্ধি দুই রকমের - স্বরসন্ধি - ব্যঞ্জন সন্ধি।
• তৎসম শব্দের সন্ধি তিন প্রকার। - স্বরসন্ধি - ব্যঞ্জন সন্ধি - বিসর্গ সন্ধি
আবার, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ) অনুসারে, • সন্ধি তিন প্রকার: - স্বরসন্ধি - ব্যঞ্জনসন্ধি - বিসর্গসন্ধি
যেহেতু প্রশ্নে প্রধানত উল্লেখ করা আছে এবং অপশনে ২ আছে, তাই উত্তর দুই প্রকার হবে, কিন্তু যদি অপশনে ২ না থাকে কিংবা প্রধানত উল্লেখ না থাকে, তবে উত্তর ৩ প্রকার হবে।