মেধাবী
Toggle menu

সুশাসনের প্রধান উপাদান কোনটি?

সঠিক উত্তর
স্বচ্ছতা ও জবাবদিহিতা

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সুশাসনের উপাদানঃ
সুশাসনের উপাদানগুলো হচ্ছে -
১. স্বচ্ছতা ও জবাবদিহিতা
২. অংশগ্রহণ
৩. আইনের শাসন
৪. নিরপেক্ষ ও দায়িত্বশীলতা
৫. জনপ্রশাসনের উৎকর্ষতা ও বিকেন্দ্রীকরণ

স্বচ্ছতা ও জবাবদিহিতাঃ
স্বচ্ছতা ও জবাবদিহিতা হচ্ছে সুশাসনের প্রধান উপাদান। এটি সরকারের স্বচ্ছতা ও আইনের শাসনের উপর নির্ভর করে। জবাবদিহিতার মাধ্যমেই সুশাসন প্রতিষ্ঠা পায়।
শুধু সরকারি প্রতিষ্ঠানগুলোতেই নয় বরং বেসরকারি প্রতিষ্ঠান ও সুশীল সমাজের জবাবদিহিতাও আবশ্যক। দুর্নীতি কমাতে ও রাজনৈতিক উন্নয়নে জবাবদিহিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অন্যদিকে, আইন ও নীতি মান্য করে যখন কোন সিদ্ধান্ত গ্রহণ ও তার বাস্তবায়ন করা হয় তখন তাকে স্বচ্ছতা বলে।
সিদ্ধান্ত বা পরিকল্পনা প্রণয়নে স্বচ্ছতা নিশ্চিত হলে সহজেই সঠিক তথ্য পাওয়া যায়। স্বচছতা প্রতিষ্ঠা পেলে সরকারি অর্থ ব্যয়ে দুর্নীতি অনেকাংশে কমে যায়।

উৎসঃ নবম-দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বই (উন্মুক্ত)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

অংশগ্রহণ
বিকেন্দ্রীকরণ
স্বচ্ছতা ও জবাবদিহিতা সঠিক
আইনের শাসন

প্রশ্ন তথ্য

বিষয়
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড