মেধাবী
Toggle menu

অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন কোনটি?

সঠিক উত্তর
প্রাকৃতপৈঙ্গল

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বাংলা সাহিত্যে ১২০০ থেকে ১৩৫০ সাল পর্যন্ত দেড় শ বছরকে কেউ কেউ অন্ধকার যুগ বা তামস যুগ বলে অভিহিত করেছেন। 
- তথাকথিত অন্ধকার যুগের সাহিত্য সৃষ্টির কোন নিদর্শন পাওয়া যায় নি এ কথা ও সত্য নয়। 
- এ সময়ে বাংলা সাহিত্যের ব্যাপক নিদর্শন পাওয়া না গেলেও অন্যান্য ভাষায় সাহিত্যসৃষ্টির নিদর্শন বর্তমান থাকাতে অন্ধকার যুগের অপবাদের অসারতা প্রমাণিত হয়। 
- এ সময়ের প্রথমেই 'প্রাকৃতপৈঙ্গলের' মত প্রাকৃত ভাষার গীতিকবিতা গ্রন্থ সংকলিত হয়েছে। 
- রামাই পণ্ডিত রচিত 'শূণ্যপূরাণ' এবং এর কলিমা জালাল' বা 'নিরষ্মনের রুষ্মা', ডাক ও খনার বচন, হলায়ূধ মিশ্র রচিত 'সেক শুভদয়ার' অন্তর্গত পীর মাহাত্মজ্ঞাপক বাংলা 'আর্যা' অথবা 'ভাটিয়ালী রাগেণ গীয়েতে' নির্দেশক বাংলা গান প্রভৃতি এ সময়ের সাহিত্য সৃষ্টির নমুনা হিসেবে উল্লেখযোগ্য। 
- রাহুল সংকৃত্যায়ন এই সময়ে কিছু চর্যাপদ সংগ্রহ করে প্রকাশ করেছেন।

- চর্যাপদ - প্রাচীনযুগের সাহিত্য নিদর্শন।
- শ্রীকৃষ্ণকীর্তন ও পুথিসাহিত্য - মধ্যযুগের প্রথম সাহিত্য নিদর্শন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।

সকল অপশন

রেফারেন্স মাত্র

চর্যাপদ
শ্রীকৃষ্ণকীর্তন
প্রাকৃতপৈঙ্গল সঠিক
পুথিসাহিত্য

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড