• বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব: → জলবায়ু পরিবর্তন। → প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি। → মেরু অঞ্চলের বরফ গলন। → সমুদ্রে পৃষ্ঠের উচ্চতা পরিবর্তন। → জীববৈচিত্র্য ধ্বংস। → রোগব্যাধি।
বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধের উপায়: - পৃথিবীর বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সমাধানে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ হলো:- ১. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ও কার্বন উৎপাদনের হারকে কমিয়ে আনা; ২. যানবাহন ও কল-কারখানার দূষিত গ্যাস নির্গমন নিয়ন্ত্রণ; ৩. যথাযথ মাত্রায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার; ৪. বিকল্প জ্বালানি যেমন- কয়লা, খনিজ তেল, পারমানবিক শক্তি এর পরিবর্তে সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব গ্যাস ব্যবহার করা; ৫. প্রাকৃতিক বন সংরক্ষণ এবং নতুন বন সৃজন; ৬. পরিবেশ বান্ধব শিল্পায়ন; ৭. জনসচেতনতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় ও বৈশ্বিক পদক্ষেপ প্রভৃতি।