- উদ্ভিদের প্লাস্টিড ৩ ধরনেরঃ
- ক্লোরোপ্লাস্ট- সবুজ রঙের;
- ক্রোমোপ্লাস্ট- সবুজ ব্যতীত অন্যান্য রঙের এবং ক্রোমোপ্লাস্টের উপস্থির জন্য পুষ্প, পাতা, ফল ও বীজ সুন্দর হয়।এবং
- লিউকোপ্লাস্ট- রঞ্জক পদার্থহীন।
ক্রোমোপ্লাস্ট (Chromoplast): - এগুলো রঙিন প্লাস্টিড তবে সবুজ নয়।
- এসব প্লাস্টিডে জ্যাবলি, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি রঞ্জক থাকে, তাই কোনোটিকে হলুদ, কোনোটিকে নীল আবার কোনোটিকে লাল দেখায়।
- এদের মিশ্রণজনিত কারণে ফুল, পাতা এবং উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে।
-
রঙিন ফুল, পাতা এবং গাজরের মূলে এদের পাওয়া যায়।
- ফুলকে আকর্ষণীয় করে পরাপায়নে সাহায্য করা এদের প্রধান কাজ।
- এরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষণ করে জমা করে রাখে।
উৎস: নবম-দশম শ্রেণি; জীববিজ্ঞান বোর্ড বই।