West Zone Power Distribution Company Limited (WZPDCL) কোন ধরনের প্রতিষ্ঠান?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বিতরন কোম্পানী
সঠিক উত্তর
সঠিক উত্তর: বিতরন কোম্পানী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (WZPDCL):
- এটি মূলত বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলে (খুলনা ও বরিশাল বিভাগ এবং বৃহত্তর ফরিদপুর অঞ্চল) বিদ্যুৎ বিতরণের দায়িত্ব পালন করে।
- সিস্টেম লস কমানো এবং আর্থিক অবস্থানকে শক্তিশালী করার মাধ্যমে বিদ্যুৎ সেক্টরকে আরো জবাবদিহি এবং সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য উৎপাদন, সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থাকে পৃথক সংস্থাতে রুপান্তর করা হয়েছে।
- আর সংস্কার কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ সেক্টর বিভাজনসহ বিদ্যুৎ উৎপাদন, পরিচালন ও বিতরণ ব্যবস্থায় সিস্টম লস হ্রাসকরণ ও আর্থিক অবস্থা শক্তিশালী করণের লক্ষ্যে পাবলিক লিমিটেড কোম্পানী আইন/১৯৯৪ এর অধীনে নভেম্বর/২০০২ সালে বিদ্যুৎ বিতরণ কোম্পানী হিসেবে ওজোপাডিকো গঠন করা হয়।
- পহেলা অক্টোবর, ২০০৩ সালে বিউবোর বিতরণ, পশ্চিমাঞ্চল, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ভৌগোলিক এলাকা বাদে, খুলনা, বরিশাল ও বৃহত্তর ফরিদপুর বিভাগের ২১টি জেলা ও ২১টি উপজেলায় কর্মরত মানবসম্পকে ওজাপাডিকোতে লিয়েনে হস্তান্তর করা হয়।
- চুক্তি সম্পাদনের পর পহেলা এপ্রিল, ২০০৫ সালে ওজোপাডিকো স্বাধীনভাবে তৎকালীন বিউবোর বিতরণ পশ্চিমাঞ্চলে তার নিজস্ব কার্যক্রম শুরু করেন।
- ১৬ ডিসেম্বর, ২০০৭ সালে লিয়েন শেষে বিউবোর বিতরণ, পশ্চিমাঞ্চলে লিয়েনে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীগণ ওজোপাডিকোর চাকুরীতে যোগদান করেন।
অন্যদিকে,
- জেনারেশন কোম্পানী: যারা বিদ্যুৎ উৎপাদন করে (যেমন: আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি)। WZPDCL নিজে বিদ্যুৎ উৎপাদন করে না।
- ট্রান্সমিশন কোম্পানী: যারা উৎপাদিত বিদ্যুৎ উচ্চ ভোল্টেজে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয় (যেমন: পিজিসিবি - PGCB)। WZPDCL কেবল গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ পৌঁছে দেয়।
উৎস: West Zone Power Distribution Company Limited।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন