মেধাবী
Toggle menu

আমরা আগামী মাসে বরিশাল যাচ্ছি। - বাক্যটিতে কোন কালের বিশিষ্ট প্রয়োগ ঘটেছে?

সঠিক উত্তর
ঘটমান বর্তমান

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

আমরা আগামী মাসে বরিশাল যাচ্ছি। - বাক্যটিতে ঘটমান বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ ঘটেছে।

ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়ােগঃ
অনেক সময়ে ক্রিয়াবিভক্তি যে কালের হয়, ঘটনা সেই কালের হয় না। এগুলাে ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়ােগ।

ঘটমান বর্তমান কালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়ােগ - ঘটনা ভবিষ্যতের; কিন্তু ক্রিয়ার কাল ঘটমান বর্তমান।
আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি।

সাধারণ ভবিষ্যৎ কালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়ােগ - ঘটনা অতীতের; কিন্তু কাল ভবিষ্যৎ।
তােমরা হয়ত ছয় দফার কথা শুনে থাকবে।

সাধারণ অতীত কালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়ােগ - ঘটনা পুরাঘটিত বর্তমানের; কিন্তু ক্রিয়ার কাল অতীত।
শিকারি পাখিটিকে এইমাত্র গুলি করল।
ঘটনা ভবিষ্যতের; কিন্তু ক্রিয়ার কাল অতীত - যদি বৃষ্টি হতাে, সবাই মিলে খিচুড়ি খেতাম -

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

অনুজ্ঞা ভবিষ্যত
সাধারণ ভবিষ্যত
ঘটমান বর্তমান সঠিক
সাধারণ অতীত

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড