মূল বিষয়বস্তুতে যান

'Wailing Wall' কোন ধর্মের পবিত্র নিদর্শন?

সঠিক উত্তর

ইহুদি ধর্ম

সঠিক উত্তর: ইহুদি ধর্ম

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

জেরুজালেম: তিন ধর্মের পবিত্র স্থান ও ভূ-রাজনীতি
- জেরুজালেম বিশ্বের অন্যতম প্রাচীন শহর এবং ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও সংবেদনশীল ভূ-রাজনৈতিক কেন্দ্রবিন্দু।
- মাত্র ০.৯ বর্গকিলোমিটার আয়তনের জেরুজালেমের 'ওল্ড সিটি' (Old City) বা প্রাচীন অংশটি বিশ্বের প্রধান তিনটি একেশ্বরবাদী ধর্মের (ইহুদি, খ্রিস্ট এবং ইসলাম) জন্য পরম পবিত্র। তিন ধর্মের কাছে পবিত্র হওয়ার ঐতিহাসিক কারণ:

• ইহুদি ধর্ম (Judaism):
- কেন পবিত্র: ইহুদিদের মতে, রাজা দাউদ (Prophet David) এই নগরী প্রতিষ্ঠা করেন এবং রাজা সোলায়মান (King Solomon) এখানে ঈশ্বরের উদ্দেশ্যে প্রথম পবিত্র উপাসনালয় বা 'প্রথম টেম্পল' (First Temple) নির্মাণ করেন।
- প্রধান নিদর্শন: পশ্চিম দেওয়াল (Western Wall) বা বিলাপ প্রাচীর (Wailing Wall)। রোমানদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত দ্বিতীয় টেম্পলের অবশিষ্ট অংশ এটি। ইহুদিরা এই দেওয়ালে হাত রেখে প্রার্থনা করে। তাদের মতে, এই দেওয়ালের ঠিক পেছনেই রয়েছে 'হোলি অব হোলিস' (Hollies of Holies) বা পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান।

• খ্রিস্টধর্ম (Christianity):
- কেন পবিত্র: যীশু খ্রিস্টের (ঈসা আ.) জীবন, প্রচার, অলৌকিক ঘটনা এবং মৃত্যুর সাথে এই শহর জড়িত।
- প্রধান নিদর্শন: চার্চ অব দ্য হোলি সেপালকার (Church of the Holy Sepulchre)। খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী, এই স্থানেই যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, এখানেই তাঁর সমাধি এবং তিনি পুনরুত্থিত (Resurrection) হয়েছিলেন। এটি বিশ্বের খ্রিস্টানদের প্রধানতম তীর্থস্থান।

• ইসলাম ধর্ম (Islam):
- কেন পবিত্র: জেরুজালেম ইসলামের প্রথম কিবলা (যেদিকে মুখ করে নামাজ পড়া হতো)। এছাড়া এটি রাসূলুল্লাহ (সা.)-এর ঐতিহাসিক অলৌকিক ভ্রমণ 'ইসরা ও মিরাজ'-এর সাথে সরাসরি সম্পৃক্ত।
- প্রধান নিদর্শন: মসজিদুল আকসা (Al-Aqsa Mosque) এবং কুব্বাতুস সাখরা (Dome of the Rock)। রাসূল (সা.) মিরাজে যাওয়ার প্রাক্কালে মসজিদুল আকসায় সমস্ত নবী-রাসূলদের নিয়ে নামাজ আদায় করেছিলেন (যাকে 'বায়তুল মুকাদ্দাস'ও বলা হয়)। কুব্বাতুস সাখরা বা সোনালী গম্বুজটি সেই পাথরের ওপর নির্মিত যেখান থেকে রাসূল (সা.) উর্ধাকাশে গমন করেছিলেন। এই পুরো চত্বরটিকে মুসলিমরা বলেন 'হারাম আল-শরিফ' আর ইহুদিরা বলে 'টেম্পল মাউন্ট'।

উৎস: BBC.

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ইসলামধর্ম
  2. খ্রিস্টধর্ম
  3. ইহুদি ধর্ম সঠিক
  4. বৌদ্ধধর্ম

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল