মেধাবী
Toggle menu

VoIP ব্যবহারের প্রধান সুবিধা কোনটি?

সঠিক উত্তর
যোগাযোগ খরচ কম

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• VoIP বা Voice over Internet Protocol হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে ভয়েস কল করা যায়। এর প্রধান সুবিধা হলো যোগাযোগ খরচ কম হওয়া। প্রচলিত টেলিফোন ব্যবস্থার তুলনায় VoIP অনেক সাশ্রয়ী, কারণ এখানে আলাদা টেলিফোন নেটওয়ার্কের প্রয়োজন হয় না, শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই দেশি ও আন্তর্জাতিক কল সহজে করা যায়। অনেক ক্ষেত্রে কল প্রায় বিনামূল্যে বা খুব কম খরচে সম্ভব। এছাড়া ভিডিও কল, কনফারেন্স কল এবং ডাটা শেয়ার করার মতো অতিরিক্ত সুবিধাও পাওয়া যায়। তাই প্রদত্ত অপশন গুলির মধ্যে সঠিক উত্তর হলো ঘ) যোগাযোগ খরচ কম।

VoIP:
- Voice over IP বা VoIP হলো একটি প্রটোকল।
- এটি সাধারণত অডিও এবং ভিডিও যোগাযোগের জন্য ব্যবহৃত হয়, যেখানে ভয়েস সংকেত ডিজিটাল ডেটাতে রূপান্তরিত হয়ে ইন্টারনেট প্রোটোকল (IP) নেটওয়ার্কের মাধ্যমে প্রেরিত হয়।
- VOIP এর পূর্ণরূপ Voice over Internet Protocol.
- ইন্টারনেটে টেলিফোন কল দিতে এই প্রটোকল ব্যবহৃত হয়।
- VoIP-কে IP telephony বলা হয়, ইন্টারনেটের ডেটা নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস টেলিফোন ট্র্যাফিক বহনের জন্য যোগাযোগ প্রযুক্তি।
- ভিওআইপি, ইন্টারনেট প্রোটোকল (IP) ব্যবহার করে।
- H.323 Protocol সাধারণত VolP (Voice Over Internet Protocol) এ ব্যবহৃত হয়।

উৎস: ব্রিটানিকা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যায়
শুধুমাত্র ল্যান্ডলাইনে ব্যবহারযোগ্য
কল খরচ বেশি
যোগাযোগ খরচ কম সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড