মেধাবী
Toggle menu

বিষ্ণু দে কোন পত্রিকা প্রকাশের সাথে সম্পৃক্ত ছিলেন?

সঠিক উত্তর
প্রশ্নটি বাতিল করা হয়েছে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

[পরিচয় ও সাহিত্যপত্র দুটিই সঠিক উত্তর। অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।]

-----------------
বিষ্ণু দে:

- কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী বিষ্ণু দের জন্ম ১৯০৯ সালের ১৮ জুলাই কলকাতার পটলডাঙ্গায় ।
- ১৯২৩ সালে কল্লোল পত্রিকা প্রকাশের ফলে যে নতুন সাহিত্য উদ্যম ও ব্যতিক্রমী শিল্প চেতনার সৃষ্টি হয়, বিষ্ণু দে ছিলেন তার অন্যতম উদ্যোক্তা।
- ১৯৪৮ সালে তিনি চঞ্চলকুমার চট্টোপাধ্যায়ের সহযোগিতায় সাহিত্যপত্র প্রকাশ করেন।

- তাঁর সাহিত্যকর্ম:
কাব্যগ্রন্থ:
- সাত ভাই চম্পা,
- উর্বশী ও আর্টেমিস,
- চোরাবালি,
- তুমি শুধু পঁচিশে বৈশাখ,
- স্মৃতি সত্তা ভবিষ্যৎ,
- সেই অন্ধকার চাই ইত্যাদি।

অন্যদিকে:
- বুদ্ধদেব বসুর সম্পাদিত পত্রিকার নাম 'প্রগতি'।
- সুধীন্দ্রনাথ দত্তের সম্পাদিত পত্রিকার নাম 'পরিচয়'।
- প্রেমেন্দ্র মিত্র সম্পাদিত পত্রিকার নাম 'কালিকলম'।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

প্রগতি
কালিকলম
পরিচয়
সাহিত্যপত্র

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা বাংলা সাহিত্য
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড