মূল বিষয়বস্তুতে যান

বিজয় ও কমলা রবীন্দ্রনাথ রচিত কোন কাব্যের চরিত্র?

সঠিক উত্তর

বনফুল

সঠিক উত্তর: বনফুল

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বনফুল কাব্য:
• 'বনফুল' রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য।
- রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্যগ্রন্থের কিছু কবিতা ১৮৭৬ সালে জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব নামক দুটি পত্রিকায় প্রকাশ পায়। তাই কেউ কেউ ‘বনফুল’ কে রবীন্দ্রনাথের প্রথম কাব্য বলে থাকেন। পত্রিকায় প্রকাশের উপর নির্ভর করে ‘বনফুল’কে প্রথম প্রকাশিত কাব্য বলা গেলেও প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ বলা যাবে না।
- তবে কাব্যগ্রন্থ হিসেবে 'বনফুল' (১৮৮০) রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ।
- মাত্র ১৫ বছর বয়সে তাঁর ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয়।
- গ্রন্থটি আট সর্গ বিশিষ্ট। মিত্রাক্ষর ছন্দে রচিত।
- বিজয়, কমলা, নীরদ, নীরজা এ কাব্যের উল্লেখযোগ্য পাত্রপাত্রী/চরিত্র

কবি-কাহিনী:

• রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'কবি- কাহিনী'।
- এটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গ্রন্থ।
- 'ভারতী' পত্রিকায় পৌষ-চৈত্র ১২৮৪ বঙ্গাব্দ সংখ্যায় এর কবিতাগুলো ছাপা হয়।
- ১৮৭৮ খ্রিষ্টাব্দেই কবিতাগুলো নিয়ে 'কবি- কাহিনী' গ্রন্থ প্রকাশিত হয়।
- চার সর্গে বিভক্ত এই নাতিদীর্ঘ কাব্যের নায়ক এক কবি এবং নায়িকা নলিনী।

• 'হিন্দুমেলার উপহার' - রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বনফুল সঠিক
  2. কবি-কাহিনী
  3. হিন্দুমেলার উপহার
  4. চৈতালী

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল