ভেলভেট বিপ্লব (Velvet Revolution):
- ভেলভেট বিপ্লব ১৯৮৯ সালের নভেম্বর-ডিসেম্বরে চেকোস্লোভাকিয়ায় (বর্তমানে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া) সংঘটিত হয়।
- এটি ৪০ বছরের বেশি সময় ধরে চলা কমিউনিস্ট শাসনের অবসান ঘটায়।
- এই বিপ্লবকে Gentle Revolution-ও বলা হয়ে থাকে।
- ১৬ নভেম্বর, ব্রাটিস্লাভা শহরে ছাত্ররা শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেয়।
- ১৭ নভেম্বর, প্রাগে একটি ছাত্র মিছিল হয়, যা সরকার অনুমোদন করেছিল।
- মিছিলটি ৫০ বছর আগে জার্মান অধিকৃত প্রাগের ছাত্র বিক্ষোভকে স্মরণ করতে আয়োজিত হয়েছিল।
- ছাত্ররা কমিউনিস্ট শাসনের সমালোচনা শুরু করলে পুলিশ তাদের প্রতি নৃশংস আচরণ করে।
- এই ঘটনার পর ভেলভেট বিপ্লব শুরু হয় এবং এটি শিল্পাঞ্চলে শক্তি সঞ্চয় করে।
- "সিভিক ফোরাম" নামে একটি বিরোধী দল আন্দোলনের নেতৃত্ব দেয়।
- ২৭ নভেম্বর সাধারণ ধর্মঘটের মাধ্যমে জনগণ মুক্ত নির্বাচন এবং একদলীয় শাসনের অবসান দাবি করে।
- ১০ ডিসেম্বর ১৯৮৯ সালে প্রেসিডেন্ট গুস্তাভ হুসাক পদত্যাগ করেন।
- ২৯ ডিসেম্বর ১৯৮৯ সালে ভ্যাক্লাভ হাভেল (Václav Havel) অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ১৯৯০ সালের জুলাইয়ে হাভেল (Havel) চেকোস্লোভাকিয়ার প্রথম noncommunist নেতা হন।
অন্যদিকে,
- রোজ বিপ্লব: জর্জিয়া, ২০০৩, নির্বাচনী কারচুপির প্রতিবাদে।
- জেসমিন বিপ্লব: তিউনিশিয়া, ২০১১, স্বৈরশাসনের বিরুদ্ধে।
- টিউলিপ বিপ্লব: কিরগিজস্তান, ২০০৫, নির্বাচনী কারচুপির প্রতিবাদে।
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।