মূল বিষয়বস্তুতে যান

“Urdu and Urdu alone shall be the state language of Pakistan” — উক্তিটি কে প্রদান করেন?

সঠিক উত্তর

মোহাম্মদ আলী জিন্নাহ

সঠিক উত্তর: মোহাম্মদ আলী জিন্নাহ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

“Urdu and Urdu alone shall be the state language of Pakistan” — উক্তিটি কে প্রদান করেন : মোহাম্মদ আলী জিন্নাহ।

• ভাষা আন্দোলনের ঘটনা প্রবাহ:

- পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ১৯ মার্চ ১৯৪৮ পূর্ববাংলা সফরে আসেন।
- ভাষার প্রশ্নে তিনি স্বৈরাচারী মনোভাব প্রদর্শন করেন।
- ২১ মার্চ ১৯৪৮ ঢাকা রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় তিনি ঘোষণা করেন যে পাকিস্তানের সরকারি ভাষা হবে উর্দু, অন্য কোনো ভাষা নয়।
- এই ঘোষণার প্রতিবাদে জনসভার কিছু অংশ থেকে মৃদু ‘নো’, ‘নো’ ধ্বনি শোনা যায়।
- ২৪ মার্চ ১৯৪৮ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি পুনরায় ঘোষণা করেন যে, ( “Urdu and Urdu alone shall be the state language of Pakistan”) পাকিস্তানের সরকারি ভাষা অবশ্যই উর্দু হবে।
- এ বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে উপস্থিত গ্রাজুয়েটরা ‘না’, ‘না’ ধ্বনি উচ্চারণ করেন।
- ২৪ মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের একটি প্রতিনিধিদল জিন্নাহর সঙ্গে সাক্ষাৎ করে এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে একটি স্মারকলিপি পেশ করে।
- স্মারকলিপিতে বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করা হয়।
- জিন্নাহর ঘোষণায় পূর্ববাংলার মানুষের মনে পাকিস্তান সরকারের প্রতি সন্দেহ ও অবিশ্বাসের সৃষ্টি হয়।
- ফলে ভাষা আন্দোলন ক্রমান্বয়ে রাজনৈতিক আন্দোলনে রূপ নেয়।
- তবে জিন্নাহর জনপ্রিয়তা ও সাধারণ মানুষের শ্রদ্ধাবোধের কারণে ভাষা আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে পড়ে।
- এমনকি তমাদ্দুন মজলিশ আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করে।
- তবুও ভাষার প্রশ্নে ছাত্রদের মনে ক্ষোভ অব্যাহত থাকে।
- ছাত্ররা ১৯৪৮ থেকে ১৯৫১ সাল পর্যন্ত প্রতি বছর ১১ মার্চ ভাষা দিবস পালন করতেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. লিয়াকত আলী খান
  2. খাজা নাজিমুদ্দিন
  3. মোহাম্মদ আলী জিন্নাহ সঠিক
  4. মোহাম্মদ আলী

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল