জাতিসংঘের ফিলিস্তিনের শরণার্থী সহায়তা বিষয়ক কর্মসূচী
বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
UNRWA: - UNRWA-এর পূর্ণরূপ: The United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East. - এটি হলো ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তার লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত একটি মানবিক সহায়তা এজেন্সি। - প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৪৯ সালে। - কার্যক্রম শুরু হয়: ১ মে, ১৯৫০ সালে। - বর্তমান কমিশনার জেনারেল: ফিলিপ্পে লাজ্জারিনি। - সদরদপ্তর: আম্মান, জর্ডান এবং গাজা।। - UNRWA জরুরি ত্রাণ সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রভৃতি বিষয়ে কাজ করে থাকে।
উল্লেখ্য, - ১ জুন ১৯৪৬ থেকে ১৫ মে ১৯৪৮ সালের আরব-ইসরাইল সংঘাত এবং ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে বাস্তুচ্যুত হয়ে জর্ডান, সিরিয়া, লেবানন, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম সহ পশ্চিমতীরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তার কাজে UNRWA নিয়োজিত। - ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারন পরিষদের Resolution - 302 (4) - এর মাধ্যমে ৮ ডিসেম্বর, ১৯৪৯ সালে UNRWA গঠিত। - UNRWA প্রায় পুরোটাই জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর স্বেচ্ছায় অবদানের মাধ্যমে অর্থায়ন করা হয়।
⇒ ফিলিস্তিন বাদে বাকি সকল দেশের শরনার্থী নিয়ে UNHCR কাজ করে থাকে।
উৎস: UNRWA ওয়েবসাইট।
সকল অপশন
রেফারেন্স মাত্র
ক
জাতিসংঘের বিশেষ শান্তি রক্ষা মিশন
খ
জাতিসংঘের সিরিয়া শরণার্থী সহায়তা বিষয়ক কর্মসূচী
গ
ইউক্রেনের শরণার্থী সহায়তা বিষয়ক তহবিল
ঘ
জাতিসংঘের ফিলিস্তিনের শরণার্থী সহায়তা বিষয়ক কর্মসূচী
সঠিক