মেধাবী
Toggle menu

ইউএনআরডব্লিউএ (UNRWA) কী?

সঠিক উত্তর
ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা।

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ইউএনআরডব্লিউএ (UNRWA):
-যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় ত্রাণ সরবরাহ করা সবচেয়ে বড় সংস্থা হচ্ছে ইউএনআরডব্লিউএ।

-সম্প্রতি ইউএনআরডব্লিউএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ইসরায়েল।
-আগামী জানুয়ারি, ২০২৫ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
- ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও দেশটির এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।]
- ১ জুন ১৯৪৬ থেকে ১৫ মে ১৯৪৮ সালের আরব-ইসরাইল সংঘাত এবং ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে বাস্তুচ্যুত হয়ে জর্ডান, সিরিয়া, লেবানন, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম সহ পশ্চিমতীরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তার কাজে UNRWA নিয়োজিত।
- ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারন পরিষদের Resolution - 302 (4) - এর মাধ্যমে ৮ ডিসেম্বর, ১৯৪৯ সালে UNRWA গঠিত।
- UNRWA প্রায় পুরোটাই জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর স্বেচ্ছায় অবদানের মাধ্যমে অর্থায়ন করা হয়।
⇒ ফিলিস্তিন বাদে বাকি সকল দেশের শরনার্থী নিয়ে UNHCR কাজ করে থাকে।

উল্লেখ্য,
- UNRWA-এর পূর্ণরূপ: The United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East.
- এটি হলো ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তার লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত একটি মানবিক সহায়তা এজেন্সি।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৪৯ সালে।
- কার্যক্রম শুরু হয়: ১ মে, ১৯৫০ সালে।
- বর্তমান কমিশনার জেনারেল: ফিলিপ্পে লাজ্জারিনি।
- সদরদপ্তর: আম্মান, জর্ডান এবং গাজা।।
- UNRWA জরুরি ত্রাণ সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রভৃতি বিষয়ে কাজ করে থাকে।

তথ্যসূত্র: ইউএনআরডব্লিউএ (UNRWA) ওয়েবসাইট ও প্রথম আলো।

সকল অপশন

রেফারেন্স মাত্র

বাংলাদেশে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা।
ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা। সঠিক
ইউক্রেনের জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা।
সব সদস্য রাষ্ট্রেরের জন্য জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা।

প্রশ্ন তথ্য

বিষয়
সাম্প্রতিক বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড