- বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের মধ্যে সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ। এটিকে সবচেয়ে কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠান বিবেচনা করা হয়। - ইউনিয়ন পরিষদ মোট ১৩জন নির্বাচিত প্রতিনিধির সমন্বয়ে গঠিত। এরা হলেন: - ১ জন চেয়ারম্যান - ৯ জন সাধারণ সদস্য - ৩ জন সংরক্ষিত নির্বাচিত নারী সদস্য। - এছাড়া ইউনিয়ন পরিষদে একজন সরকারি বেতনভুক্ত সচিব থাকেন। - ইউনিয়ন পরিষদের মেয়াদকাল পাঁচবছর। (তথ্যসূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)