UNIDO কোন SDG লক্ষ্যমাত্রার সাথে সরাসরি সম্পর্কিত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: এসডিজি ৯
সঠিক উত্তর
সঠিক উত্তর: এসডিজি ৯
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
UNIDO:
- UNIDO-এর পূর্ণরূপ হলো United Nations Industrial Development Organization (UNIDO)।
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যার মূল লক্ষ্য হলো inclusive and sustainable industrial development (অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্প উন্নয়ন)।
- UNIDO উন্নয়নশীল দেশ ও উদীয়মান অর্থনীতির দেশগুলোকে শিল্পায়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক রূপান্তরে সহায়তা করে।
- ইউনিডো বিশ্বব্যাপী উন্নয়নের জন্য শিল্পের প্রসার ঘটায় এবং ২০৩০ এজেন্ডার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়তা করে, যার মূল উদ্দেশ্য বিশেষভাবে “শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো” বিষয়ক এসডিজি ৯-এ প্রতিফলিত হয়েছে।
- সংস্থাটি ১৭ নভেম্বর ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- UNIDO ১৯৮৫ সালে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এর সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া-তে অবস্থিত।
- বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৭৩টি।
উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৮৫ সালের ২৮ জুন UNIDO এর সদস্যপদ লাভ করে।
অন্যদিকে,
- এসডিজি ২- ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টিমান অর্জন এবং টেকসই কৃষির প্রসার।
- এসডিজি ৪- সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি।
- এসডিজি ৬- সকলের জন্য পানি ও পয়ঃনিষ্কাশনের টেকসই ব্যবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিত করা।
- এসডিজি ৯- (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো) অভিঘাতসহনশীল অবকাঠামো নির্মাণ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পায়নের প্রবর্ধন এবং উদ্ভাবনের প্রসারণ। [ব্যাখ্যা আপডেট - জুন, ২০২৬]
("আপডেটেড তথ্যের জন্য প্রিমিয়াম সেকশন থেকে Dynamic Info Panel দেখুন"।)
উৎস: UNIDO ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন